জেলার খবর

কটিয়াদীতে শিশুকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

কটিয়াদী, কিশোরগঞ্জ
কটিয়াদী, কিশোরগঞ্জ

কটিয়াদীতে ৯ বছরের এক শিশুকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে কটিয়াদী থানায় মামলাটি দায়ের করেন। শনিবার ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শিশুটির মা বলেন, শুক্রবার সকালে তার স্বামী বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। এরপর বাবাকে খুঁজতে মেয়েও নদীর দিকে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে মেয়েকে বাড়ি চলে যেতে বলে বাবা। বাড়ি ফেরার পথে তাদের মেয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর নদীর ধারে পাটক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো লাশ পাওয়া যায়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরিবারের লোকজনের ধারণা, তাকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, ধর্ষণের পর হত্যার অভিযোগে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ