ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা যান। মোট মৃত্যু ৮৮ জন। রোববার (৪ জুলাই) সকালে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলের, গত ২৪ ঘণ্টায় ৭১৭ টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৫.৬৬ শতাংশ। মোট শনাক্ত ৮ হাজার ৪৩৮ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৯৩ জন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম, ঈশ্বরগঞ্জ উপজেলার সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) এবং টাঙ্গাইল শফিপুরের শামসুল হক (৭০)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশাল উপজেলার রাশিদা (৬০), গাজীপুর শ্রীপুরের হেলাল (৪০) ও সুমতি পাল (৩৫) এবং জামালপুর সদরের আব্দুস রশিদ (৬৫)। / আরটি