জেলার খবর

নরসিংদীতে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ

পলাশ উপজেলা, নরসিংদী
পলাশ উপজেলা, নরসিংদী
নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে সড়কের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলোর মধ্যে একজনের বয়স ১২ ও অন্যজনের বয়স ১৫ বছর বলে ধারণা করছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম। পুলিশ জানায়, রাতে সড়কের মধ্যে মরদেহ গুলো পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এসময় পাশে ধুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রাতের কোনো একসময় ভারি কোনো যানবাহনের চাপায় তাদের মৃত্যু হয়েছে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, নিহতদের মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দুজন বাইসাইকেলযোগে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় কোনো এক যান তাদের পেছন থেকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ