নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মুস্তাক আহমেদ (৪২),আসাদুজ্জামান (৩২), মো. ফারুক (৪৫) ও তোফিজুল (৫০)।
রোববার (৪ জুলাই) দিবাগত রাত ২টায় তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের ঢাকায় পাঠানো হয়। গ্যাস লিকেজ থেকে এমনটা হয়ে থাকতে পারে, তবে এখনো নিশ্চিত নই। / ঢাপো
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: