জেলার খবর

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ৩ হাজার শ্রমিক করোনা আক্রান্ত

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ৩ হাজার শ্রমিক করোনা আক্রান্ত
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ৩ হাজার শ্রমিক করোনা আক্রান্ত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (আরএনপিপি) কর্মরত ২৩১ জন রাশিয়ানসহ ৩ হাজার বাঙ্গালী কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রাশিয়ানদের মধ্যে ১৪৪ জন চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর বাংলাদেশি শ্রমিকরা নিজ বাড়ি ও ভাড়া বাসায় থেকে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (৪ জুলাই) নির্মাণাধীন আরএনপিপি প্রকল্পের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান রূশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা এটমস্ট্রয়এক্সপোর্ট (এএসই) মেডিক্যাল অ্যাডভাইজার (রাশিয়ান ডেস্ক) চিকিৎসক মোহাম্মাদ ফখরুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবকল্পনা কর্মকর্তা ডাক্তার এফএ আসমা খান এসব তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক মোহাম্মাদ ফখরুল ইসলাম জানান, প্রতি মাসেই প্রকল্পে কর্মরত রাশিয়ানসহ এদেশীয় শ্রমিকদের করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের ছুটিতে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমানে প্রকল্পে প্রায় ৩ হাজার ৬০০ রাশিয়ান কর্মী কাজ করছেন। এর মধ্যে দুই ধাপে এক হাজার ৩০০ জনকে রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহণকারীদের মধ্যে থেকেও ১০ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে আরএনপিপিতে কর্মরত বিভিন্ন কোম্পানিতে প্রায় ২০ হাজার শ্রমিক দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করছেন। গত দু’সপ্তাহ ধরে এদের মধ্যে থেকে কয়েকশত শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মধ্যে ৪৫ ভাগই বর্তমানে সর্দি-কাশি, জ্বর আক্রান্ত এবং শ্বাসকষ্টে ভুগছেন। অনেকেই করোনা পজিটিভ হয়ে বাসা বাড়িতে রয়েছেন। আবার কেউ অফিস করছেন। চাকরীহারানোর ভয়ে বেশির ভাগই শ্রমিকই ছুটি নিচ্ছেন না।

ইতোমধ্যে রবিবার ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়ার গ্রামের জয়েন উদ্দিন খানের ছেলে প্রকল্পে কর্মরত আমিরুল ইসলাম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে একই ইউনিয়নের জয়নগর গ্রামের বিপুল হোসেন (৪৭) নামের এক শ্রমিক করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এভাবে প্রায়ই প্রকল্পের শ্রমিকদের কেউ না কেউ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন বলেও শ্রমিকরা দাবি করেন।

চিকিৎসক এফ এ আসমা খান জানান, ঈশ্বরদীতে করোনায় আক্রান্তদের এক তৃতীয়াংশই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত। তাদের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে ঈশ্বরদীর বাইরে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই মারা যাচ্ছেন। এই কারণে মৃত্যুর সংখ্যা এই হাসপাতালে তা সংরক্ষণ করা সম্ভব হয়নি। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ