ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি নির্মানাধীন বাড়ির নতুন সেপটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে সিমিন্টের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন গুরুতর অসুস্থ্য হয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন, ভান্ডারিয়া উপজেলার রাজমিস্ত্রী আসাদুল ও মহিষকান্দি গ্রামের মজনু।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মানাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের এর ভিতরে প্রবেশ করে সেন্টারিং কাঠ খুলতে গেলে বিষক্ত গ্যাসে অসুস্থ্য হয়ে পড়েন রাজমিস্ত্রী আসাদুল। এ অবস্থা দেখে প্রতিবেশি যুবক মজনু মিস্ত্রীকে উদ্ধার করতে ট্যাংকির ভিতরে প্রবেশ করলে সেও অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় প্রতিবেশি আরেক যুবক শুভ দু’জনকে উদ্ধারে জন্য এগিয়ে আসলে সেও অসুস্থ্য হয়ে পড়ে। তিনজনকে উদ্ধার করে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মজনু ও আসাদুলের মৃত্যু হয়।
অসুস্থ্য শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। / ডিবিসি