জেলার খবর

কক্সবাজারে ২ রোহিঙ্গা আটক: ওয়াকিটকি উদ্ধার

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ৮টি ওয়াকিটকিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক আসামীরা হচ্ছে কক্সবাজার সমিতি পাড়ায় বসবাসকারী রোহিঙ্গা মৃত নুর ইসলামের পুত্র মো. আব্বাস (৩২) এবং টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-১ এর বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র ইমাম হোসাইন (২০)।

মঙ্গলবার (৬জুলাই) র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ মো. শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার ৪জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি দল ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়ালে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ৮টি ওয়াকিটকি পাওয়া যায়। এসময় তারা ওয়াকিটকিগুলোর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা স্বীকার করে অবৈধ ব্যবহারের উদ্দেশে ওয়াকিটকিগুলো সংগ্রহ করেছে।

জব্দকৃত ওয়াকিটকিসহ আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ