করোনা বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা কুষ্টিয়া সদর হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এবং ছয় জনের করোনার উপসর্গ ছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন।
হাসপাতালের করোনা ইউনিটের সেবিকা ইনচার্জ (স্টাফ নার্স) দীপ্তি রানী জানান, ২৫০ শয্যার বিপরীতে করোনা পজিটিভ নিয়ে ১৮৭ এবং করোনার উপসর্গ নিয়ে ৮৭ জনসহ মোট ২৭৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮০১ জনের নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। / এনটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: