জেলার খবর

ভারত থেকে ৭ রোহিঙ্গা অনুপ্রবেশকারী গ্রেফতার

উখিয়া, কক্সবাজার
উখিয়া, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিবির থেকে সাত রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

তারা ভারতের ছম্ভল, মুরাদাবাদ, দিল্লী ওও উত্তর প্রদেশ হতে বাংলাদেশের মৌলভীবাজার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ক্যাম্পে এসেছে বলে জানা গেছে।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে তাদের আটক করার কথা নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি নাঈমুল হক।

আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), তার স্ত্রী খতিজা বেগম (২৭), মেয়ে বিবি হাফজা, একই এলাকার ছলিম মাহমুদের ছেলে আব্দুর রহমান (২৭), তার স্ত্রী সানজিদা বেগম (২৫), ছেলে মোহাম্মদ ওমর (৫) মেয়ে ইয়াসমিন ফাতেমা (৮) ও তাদের কুতুপালংয়ের মধুছড়া ক্যাম্পে আশ্রয় দেয়া রহিমা খাতুন (৩০)।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি নাঈমুল হক বলেন, আটকের পর ক্যাম্প সিআইসির সঙ্গে কথা বলে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন। / চ্যা.আ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ