জেলার খবর

ময়মনসিংহের মুক্তাগাছা

দলবল নিয়ে হাসপাতালে চিকিৎসককে মারধর, উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মাহবুবুল আলম মনি, যুবলীগ সভাপতি, মুক্তাগাছা উপজেলা
মাহবুবুল আলম মনি, যুবলীগ সভাপতি, মুক্তাগাছা উপজেলা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আজ আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- কামরুজ্জামান, জুয়েল, রানা দে ও শরীফ। এদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, এ হামলার জন্য আজ সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

এ ব্যাপারে দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি হাসপাতালের নম্বরে ফোন দেন। মনি তার বাসায় গিয়ে তার মায়ের করোনা উপসর্গের নমুনা আনার জন্য বলেন। এ সময় হাসপাতালে জরুরি বিভাগে ডিউটি করছিলেন ডা. এএইচএম সালেহীন মামুন। ডা. মামুন জানান, এখন বাসায় গিয়ে নমুনা আনার নিয়ম নেই। তিনি যেন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। এ কথা বলার কিছুক্ষণ পর যুবলীগ নেতা মনি তার দলবল নিয়ে হাসপাতালে যান। এক পর্যায়ে তারা চিকিৎসক ডা. মামুনকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে চিকিৎসকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ রাতেই উপজেলা যুবলীগ সভাপতি মনিকে গ্রেপ্তার করে।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। / কালের

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ