জেলার খবর

গাজীপুরে বিল থেকে জোড়া মরদেহ উদ্ধার

কোনাবাড়ী, গাজীপুর
কোনাবাড়ী, গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিল থেকে ভাসমান জোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫০ বছর এবং অপরজনের আনুমানিক ৩৫ বছর।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় বিলের পানিতে পাশাপাশি জোড়া মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ