ঢাকার সাভারে এক প্রতিবন্ধী শিশুকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ। বুধবার (৭ জুলাই) রাত ১০টার দিকে সাভারের উলাইল এলাকার ডিপজল মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, তার প্রতিবন্ধী ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে আবুল হোসেন। এ ঘটনায় স্থানীয় শালিসের নামে দলীয় নেতা আমান আমাকে মারধর করেন। তবে অভিযুক্ত আবুলকেও মারধর করেছেন মাতব্বর আমান। আমার শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা করলো আবার আমাকেই মারধর করেছে। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে প্রধান আসামি আবুলকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, অভিযোগ পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। / বার্তা