ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ৫ জন ও উপসর্গ নিয়ে ১২ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), শামসুল আলম (৭৫), কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিত দেব (৫৪) ও ঝিনাইগাতির মোর্শেদা (৬৫)। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: