জেলার খবর

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানু। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানু। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঠাকুরগাঁওয়ে তানভীর হাসান তানু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানা চত্বর থেকে গতকাল শনিবার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর দিবাগত রাত ১টার দিকে শ্বাসকষ্ট ও শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আসামিরা হলেন—জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু এবং নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই, ৬ জুলাই ও ৭ জুলাই জাগোনিউজ২৪.কম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক যুগান্তরে করোনা রোগীর খাবার সরবরাহ নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে।

এদিকে, সাংবাদিক তানুকে গ্রেপ্তারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।

সাংবাদিক তানুর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই তিনি করোনা থেকে সুস্থ হন। তবে, এখনও তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। তাঁকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া তাঁর মা-বাবাও অসুস্থ রয়েছেন। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ