জেলার খবর

গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওরফে রকি (২২) দূবৃর্ত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এসময় তার সহপাঠি সোহেল মিয়া (২৩) আহত হন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা শহরের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে।

আশিকুর রহমানের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈদার রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আশিকুর রহমান ওরফে রকি ও সোহেল মিয়া রাত ৯টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা গাইবান্ধা-বালাসী সড়কের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌছলে দূর্বৃত্তরা তাদের পথরোধ করে। দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমান ও সোহেলকে আঘাত করে। এতে রকি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সোহেলকে ভর্তি করায়।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ