জেলার খবর

মদনপুরে ‌‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের মদনপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সম্পন্ন করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ অভিযানে চারটি রিমোর্ট কন্ট্রোল, বোমার তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে সিটিটিসি।

রবিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে কাজীপাড়া এলাকায় অভিযান শেষে এতথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম ৩ দিন আগে বামসি বারেক ওরফে সাব্বিরসহ ৩ জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে। বারেকের তথ্য অনুযায়ী আমাদের একটি টিম রবিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করে। নাইম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি নব্য জেএমবির সদস্য। তিনি বোমা বানান এবং বোমা তৈরির প্রশিক্ষকও বটে। সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন।’

তিনি আরও বলেন, ‘যে বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় সপরিবারে থাকতেন তিনি। কয়েকদিন আগে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন এবং একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিলেন। এখানে কোনো কমপ্লিট বোমা পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও ৪টি রিমোট পেয়েছি। এখান থেকে শক্তিশালী আইইডি বোমা তৈরির সামগ্রী পেয়েছি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ