গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলে নিহত হন।
গতকাল রবিবার গভীর রাতে উপজেলার চান্দরা এলাকায় রবিবার রাতে কালিয়াকৈরর-নবীনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, উপজেলার চান্দরা এলাকায় রবিবার রাতে রড ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চাপায় গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও হেলপার মনির হোসেন হৃদয় নিহত হন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। / বাপ্র
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: