জেলার খবর

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) / ছবি: ইন্টারনেট
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) / ছবি: ইন্টারনেট

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল বর্মন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে নিহত যুবকের লাশ পড়ে আছে।

বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ এর কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবক আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকা বর্মণের ছেলে।

বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দলের সাথে ভারতের অভ্যন্তরে হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান সুবল। ভোর সাড়ে ৪টার দিকে সবাই মিলে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করলে টহলরত ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের রানী নগর ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় সবাই পালিয়ে আসলেও ঘটনাস্থলে সুবল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও দুই গরু পারাপারকারী গুলিবিদ্ধ হন। তাদের গোপনে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ভেলাবাড়ী ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকে বিএসএফ বাংলাদেশ থেকে ৫ গজ ভারতের ভেতরে লাশটিকে ঘিরে রেখেছে। এ বিষয়ে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশি যুবকের পরিচয় পেয়েছি। সে গরু আনতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তবে বিজিবির পক্ষা থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ