গাইবান্ধায় মাত্র ৫০ টাকার জন্য মাকে হত্যাকারী মাদকাসক্ত সন্তান সাজ্জাদুলকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে গাইবান্ধার থানসিংপুর বোয়ালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (১৪ জুলাই) সকালে রংপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সাজ্জাদুল দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাবা-মাকে মারধর করতো। গত ১২ জুলাই সাজ্জাদুল ৫০ টাকার জন্য তার মা খাদিজা বেগমকে নাকে, মুখে ও বুকে অনবরত লাথি মারলে গুরুতর অসুস্থ হয়ে মারা যান তিনি।
র্যাব আরো জানায়, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা রয়েছে। আসামি তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: