জেলার খবর

প্রতিপক্ষের হামলায় ক্যাম্পে খুন হলেন রোহিঙ্গা

টেকনাফ উপজেলা, কক্সবাজার
টেকনাফ উপজেলা, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ শাকের (৪৫)। তিনি হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু তালেবের ছেলে।

এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার তারিকুল বলেন, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের ও মোহাম্মদ এনামত ওরফে এনামের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে মতবিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদ এনামত সংঘবদ্ধ লোকজন নিয়ে মোহাম্মদ শাকেরের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও টর্চলাইট দিয়ে মোহাম্মদ শাকেরকে মারধর করা হয়। এতে সে আহত হয়। খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন স্থানীয় আইপিডি হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ রোহিঙ্গা ক্যাম্পসহ সম্ভাব্য নানা স্থানে অভিযান চালায়। এতে ঘটনায় জড়িত সন্দেহে প্রধান অভিযুক্তসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। / সময়

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ