জেলার খবর

খুলনা বিভাগে করোনায় ৪৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তও

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ৬৩৯ জনের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন; ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা চারজন করে; মাগুরা ও মেহেরপুরে তিনজন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন। এতে দেখা যায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই বেড়েছে।

এর আগে বুধবার বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬১ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ