নওগাঁর পোরশায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনেরই বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান জানান, রাতে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী সারাইগাছী মোড় পার হওয়ার সময় দ্রতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: