জেলার খবর

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮ জন করোনা ও ৯ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১৭ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৯ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১২ জন, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ. গাজীপুর ও সুনামগঞ্জের ১ জন করে ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে ২২ জন সহ ৪৩৯ জন চিকিৎসাধীন রয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৪৩৬ নমুনা পরীক্ষায় নতুন করে ১০৮ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১১৩ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ