জেলার খবর

গাজীপুরের মালবাহী ট্রাক উল্টে দুই অটোরিক্সা যাত্রী নিহত

শ্রীপুর, গাজীপুর
শ্রীপুর, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় লবণবাহী ড্রাম্প ট্রাক উল্টে নারীসহ অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৭জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন পথচারী, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাদিউল ইসলাম বলেন, ময়মনসিংহগামী লবণবাহী একটি ড্রাম্প ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের উপর গিয়ে উঠে পড়ে। পরে এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চবিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমান একটি অটোরিক্সার উপর উল্টে পড়ে। এতে অটোরিকশার যাত্রী এক নারীসহ দুইজন নিহত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক করেন। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ