জেলার খবর

রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাস
রাজশাহীতে করোনাভাইরাস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পরও মৃত্যু হয়েছে ১ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ২, পাবনার ২, নাটোরের ৪ এবং নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের একজন করে।

মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ নারী। এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ১১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৫ জনে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। রোববার সকাল পর্যন্ত ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৬ জন।

পরিচালক আরও জানান, শনিবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৪ শতাংশ কমে করোনা শনাক্তের হার এখন ২৬ দশমিক ৬৮ শতাংশ। যা আগের দিন (শুক্রবার) ছিল ৩১ দশমিক ৯২ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ