জেলার খবর

ফতুল্লায় কুপিয়ে যুবক হত্যা

ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফতুল্লা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইমন নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের আরো দুই বন্ধু হানিফ ও টুটুলকে কুপিয়ে আহত করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ পশ্চিমনগর এলাকায় হাজিবাড়ির মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইমন (২২) ফতুল্লার দেওভোগ শেষ মাথা এলাকায় মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার ও মোর্শেদা বেগমের ছেলে।

আহত হানিফ জানান, ইমন, টুটুল সহ তারা ৩ বন্ধু হোশিয়ারী থেকে কাজ শেষে হাজিবাড়ির মাঠে বসে মোবাইলে গেমস খেলছিলেন। এ সময় সন্ত্রাসী আব্দুল্লাহ ও তার সহযোগীরা হাজিবাড়ির মাঠ এসে দোকান ঘর ভাংচুর। তখন তারা আমাদেরও এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ইমন মারা যায়। ওই সময় আমাকে ও টুটুলকেও কয়েকটি কোপ দেয়। তখন আমরা দৌড়ে পালিয়ে যাই।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। / সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ