জেলার খবর

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া, কক্সবাজার
উখিয়া, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ করিম ওরফে কলিমুল্লাহ (৩২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত রোহিঙ্গা করিম ওরফে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান। তিনি উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার ভোরে উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫-এর উপঅধিনায়ক তানভীর হাসান। তিনি বলেন, উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে তারা।

আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে কলিমুল্লাহর মরদেহ পাওয়া যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ