জেলার খবর

সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

বেতাগী উপজেলা, বরগুনা
বেতাগী উপজেলা, বরগুনা

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম টিটুকে (৩৮) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ জুলাই) বিকেল ৪ টায় ঘটনাস্থল থেকে বেতাগী থানা পুলিশ আনারুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম টিটু দুপুরে ব্যক্তিগত কাজে বেতাগী গিয়েছিলেন। কাজ শেষে স্ত্রী সহ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হঠাৎ লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে কাউনিয়ার ব্রিকফিল্ড এলাকায় পিটিয়ে হত্যা করে তাকে।

নিহতের স্ত্রী শিল্পী বেগম জানায়, যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে তিনি চিনতে পেরেছেন।

জানা যায়, সদ্য সমাপ্ত বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেনের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষ ঘটে। নিহত টিটু ইউসুফ শরিফের সমর্থক ছিলেন।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনা সঠিক রহস্য এবং খুনের সাথে সম্পৃক্তদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ