জেলার খবর

রামেক হাসপাতালে আজও ২২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মার যান।

এর আগে ঈদের দিন বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টাতেও ২২ জন মারা যান।

শুক্রবার (২৩ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুন মাসে এই হাসপাতালে করোনা আক্রান্ত, উপসর্গ এবং করোনা পরবর্তী জটিলতায় ৪০৫ জনের মৃত্যু হয়েছিল। জুলাই মাসের আরও এক সপ্তাহ বাকি থাকলেও মৃত্যুর সংখ্যা আগের মাসকে ছাড়িয়ে গেল।

শুক্রবার (২৩ জুলাই) সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জনের বাড়ি রাজশাহী। এ ছাড়া চারজন করে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার, নাটোরের দুই জন এবং নওগাঁর একজন রোগী ছিলেন।

এদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে এবং নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৬২ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১২ জন। হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ