গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাজধানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা যায়। এখন তাঁর বাড়িতে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও আত্মীয় স্বজনরা।
নিহতের চাচা মোফাজ্জল হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ১০/১২জন ছাত্রলীগ নেতা মাসুম আহমেদের ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে।
দুর্বৃত্তরা তাকে মারধর করে। এতে মাসুমের মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে তার চিৎকারে আশপাশের প্রতিবেশী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মাসুমের চাচা থানায় অভিযোগ দায়ের করেছেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। / ডিবিসি