জেলার খবর

রাজশাহীতে করোনায় আরও ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় এবং করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা যান। এদিকে আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে করোনা শনাক্তের হার।

শনিবার (২৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময় রামেক করোনা ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দু’জন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ছয়জন পুরুষ এবং পাঁচজন নারী।

মৃতদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়াও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২২ জনে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন। একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪১৯ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৯৪ জন করোনা পজেটিভ এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭২ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন আছেন ৫৩ জন।

হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার দুটি ল্যাবে রাজশাহীর ১৪০টি নমুনা পরীক্ষায় ৯১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় দিগুণ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৫ শতাংশে। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগে গত বুধবার ছিল ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং গত মঙ্গলবার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ