গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১২ জন।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৪ টি নমুনা পরীক্ষায় আরো ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৫৩ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: