জেলার খবর

চাকরির প্রলোভনে আটকে রেখে যৌনবৃত্তি, গ্রেপ্তার ৩

বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় এনে আটকে রেখে যৌনবৃত্তিতে বাধ্য করার অভিযোগে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ সোহাগের কলোনি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এক গৃহবধূ ও এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলো- কুমিল্লার লাকসাম থানার নারায়ণপুর গ্রামের মৃত মো. মুসলিম উদ্দিনের মেয়ে সুরমা বেগম সুমি, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে তানজিল হোসেন ও চরকালা গ্রামের মো. হেলালের ছেলে এমরান হোসেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, উদ্ধার গৃহবধূ জানিয়েছেন তার স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে বেকার। গত ৭ জুলাই কাজের খোঁজে গৃহবধূ চট্টগ্রাম শহরে আসেন। চাকরি খুঁজতে গিয়ে এ চক্রের খপ্পরে পড়েন তিনি। তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সোহাগের কলোনির ভাড়া বাসায় জিম্মি করে আসামিরা। ২২ জুলাই একই কথা বলে নিয়ে আসা হয় ওই কিশোরীকে। পরে তাদের অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছিল। তারা রাজি না হলে মারধর করা হতো।

শুক্রবার রাতে গৃহবধূ কৌশলে নিজের মোবাইল থেকে ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। পুলিশ গিয়ে তাদের উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ