জেলার খবর

ঝিনাইদহে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ
শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উকিল মৃধা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত উকিল মৃধা দামুকদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে মনোহরপুর ইউপির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার বিকেলে মনোহরপুর ইউনিয়নে দুপক্ষের সমর্থকদের মধ্যে একদফা সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দুজন আহত হন। এ ঘটনার জের ধরে রোববার রাতে প্রতিপক্ষের লোকজন উকিল মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় তিনটি আঘাত করে। পরে গুরুতর অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ