জেলার খবর

আজও দৌলতদিয়া ঘাটে কর্মমূখী মানুষের চাপ

দৌলতদিয়া ঘাট
দৌলতদিয়া ঘাট

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও কর্মমূখী মানুষ ও ব্যক্তিগত যানবাহনের চলাচল চোখে পড়ার মত। ঈদের ছুটি শেষে কঠোর বিধিনিষেধের মধ্যে ভোগান্তি নিয়ে নদী পার হচ্ছেন তারা। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে ভিড় করছেন এসব যাত্রী। তবে নিষেধাজ্ঞার কারণে ফেরির সংখ্যা কম থাকায় যাত্রীদের স্বাস্থ্যবিধি না মেনেই পার হতে দেখা গেছে।

আজ সোমবার (২৬ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার চিত্র ছিল এমন।

এদিকে, কঠোর বিধিনিষেধের আওতায় থাকা প্রাইভেটকার ও মাইক্রোবাস পারাপার বন্ধ রাখার কথা থাকলেও পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপারের সাথে এসকল যানবাহন ফেরিতে অবাধে নদী পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কর্তৃপক্ষ জানান, আজ সোমবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পন্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের সাথে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপার করা হচ্ছে। বিধিনিষেধের কারণে ফেরির সংখ্যা সীমিত আকারে চালানো হচ্ছে।

তবে যেসব ব্যক্তিগত যানবাহন ফেরি পার হচ্ছে সেগুলো প্রশাসনের অনুমতিতে পারাপার করা হচ্ছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

আজ এ নৌরুটে ৬টি ছোট বড় ফেরি চলাচল করছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ