জেলার খবর

টেকনাফে পাহাড় ধসে ৫ ভাই-বোনের মৃত্যু

টেকনাফে পাহাড় ধস
টেকনাফে পাহাড় ধস

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারী বর্ষণে পাহাড় ধসে পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা স্থানীয় বাসিন্দা সৈয়দ আলমের সন্তান।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, স্থানীয় সৈয়দ আলমের পাঁচ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারী বৃষ্টিতে গতরাতে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর। মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

এর আগে মঙ্গলবার ভোরে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ছয় রোহিঙ্গাসহ আটজনের মৃত্যু হয় টেকনাফে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ