জেলার খবর

রাজশাহীর করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, পাবনার সাতজন, নাটোরের তিনজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন।

একই সময়ে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ৫০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৯ জন। হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে ৪০৩ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে রয়েছে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের ছয়জন, নওগাঁর একজন, পাবনার ১২ জন, জয়পুরহাটের একজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন।

হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে যে ৪০৩ জন ভর্তি রয়েছে, তাদের বেশিরভাগই রাজশাহীর। করোনা ও উপসর্গে রাজশাহীর ১৯৩ জন চিকিৎসা নিচ্ছেন এখানে।

এ ছাড়া চিকিৎসা নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৬৩ জন, নওগাঁর ৪৯ জন, পাবনার ৫৪ জন, কুষ্টিয়ার ১০ জন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন ও ব্রাক্ষণবাড়িয়ার একজন।

হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন এবং ৬১ বছরের উর্ধ্বে মারা গেছে ছয়জন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী।

এদিকে, মঙ্গলবার জেলায় এক হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ২১৮ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। আগের দিন এই হার ছিলো ১৯ দশমিক ৭৯ শতাংশ। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ