জেলার খবর

কুমিল্লায় ট্রাক্টরে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩

চান্দিনা, কুমিল্লা
চান্দিনা, কুমিল্লা

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় বালু বোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টায় ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)। মারাত্মক আহতাবস্থায় কুমেকে পাঠানো হয় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। পরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে মৃত্যুঘটে কাভার্ডভ্যান চালকের। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ