জেলার খবর

উত্তাল পদ্মা, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল
ফেরি চলাচল

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন বলেন, ‘সকাল থেকে নৌরুটে সাতটি ফেরি যোগে যানবাহন ও যাত্রী পারাপার হলেও দুপুর ১২টার দিকে পদ্মায় তীব্র স্রোত ও বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে ফেরি চালা চলা বন্ধ ঘোষণা করা হয়। বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে, সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।'

ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েক দিনের ন্যায় আজও ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ