গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাবনার ৫ জন, রাজশাহীর ৩জন, নওগাঁর ৩জন, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে ৫জন করোনা পজেটিভ, ৮জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮জন। এনিয়ে ৫১৩বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৩৩জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৯৫টি নমুনা পরীক্ষায় ৭২জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৪দশমিক ৩২শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৭৩নমুনায় ২৮ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ১৬ দশমিক ১৮ শতাংশ।
এদিকে, শুক্রবার রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর ৬জন, নাটোর ও নওগাঁর ৩জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা যান। এছাড়া, শুক্রবার সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন আরও ২১২ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১৩ হাজার ২৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।