ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
সরকার ঘোষিত শনিবার (৩১ জুলাই) রাত ৮ টা থেকে রোববার (০১ আগস্ট) বেলা ১২ টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্তের পর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে এ যানজটের সৃষ্টি হয়।
এর আগে রোববার থেকে গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণার পর শনিবার সকাল থেকেই মহাসড়কটিতে ঢাকামুখি মানুষের ঢল নেমেছে।
চাকরি বাঁচাতে লোকজন খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে কয়েকগুন বেশি ভাড়ায় ঢাকার দিকে রওনা দেয়। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেকেই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: