জেলার খবর

গাজীপুরে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

শ্রীপুর, গাজীপুর
শ্রীপুর, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার হয়দেবপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পারভেজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩১ জুলাই) রাতে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। নিহত পারভেজ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর এলাকার মো. কালু শেখের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের ভাষ্য মতে, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার সাতচুঙ্গী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গতরাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুলিবিদ্ধ পারভেজকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‍্যাব ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা উদ্ধার করেছে বলে দাবি করেন ওসি। নিহত পারভেজের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। / কা.ক
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ