জেলার খবর

সারাদেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে

ধান-চাল সংগ্রহ চলছে
ধান-চাল সংগ্রহ চলছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি সংগ্রহে মানহীন ধান-চাল সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলএসডি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, এরইমধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হবে। দেশে খাদ্য সংকট হবার কোনও সুযোগ নেই। কারণ এ বছর রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ করা হয়েছে।

খাদ্য মজুদে জায়গারও কোনও অভাব হবেনা বলেও জানান মন্ত্রী।

পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজাসহ খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ