জেলার খবর

ছেলের বউকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা

মহেশপুর উপজেলা, ঝিনাইদহ
মহেশপুর উপজেলা, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের বউকে কুপিয়ে আহত করে শ্বশুর নিজে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) ভোররাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আব্দুল গণি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আব্দুল গণি নিজের জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন। এ নিয়ে ছেলের বউ নয়নতারার সাথে সোমবার সন্ধ্যায় তর্কবির্তক হয়। এক পর্যায়ে শ্বশুর আব্দুল গণি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলের বউ নয়নতারাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে নয়নতারাকে মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, এ ঘটনার পর রাতে শ্বশুর আব্দুল গণি নিজ বাড়িতে বিষপান করে।

বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ