চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে নৌকায় থাকা ১৬ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে নৌকা যোগে যাবার সময় বজ্রপাত ঘটলে তাঁদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ হোসেন ঘটনাস্থলে রওনা দিয়েছেন। / বার্তা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: