জেলার খবর

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় পোদ্দার বাজারের মাংস ব্যবসায়ী হারুনুর রশিদকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট)র নিহতের ছেলে আলআমিন হোসেন জীবন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। বুধবার (৪ আগস্ট) রাতে উপজেলার বশিকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত হারুন বশিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, রাত ৯টায় স্থানীয় চায়ের দোকানে বসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ দেখছিলেন হারুন। এসময় সিএনজি চালিত অটোরিকশা করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র দিয়ে হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান হারুন। / ডিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ