জেলার খবর

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শাহজাদপুর, সিরাজগঞ্জ
শাহজাদপুর, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে সাগর আহমেদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ওই গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এ কিশোরীকে বাড়িতে রেখে বাবা-মা কিস্তির টাকা পরিশোধ করতে যান। এ সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন সাগর। কিশোরীর মা ঘরে ঢুকতেই সাগর পালিয়ে যায়।

পরদিন (৪ আগস্ট) স্কুলছাত্রীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ছাড়া স্কুলছাত্রীকে মেডিক্যাল টেস্ট করা হয়েছে। দ্রুতই তদন্ত করে অভিযোগ দাখিল করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ