জেলার খবর

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সীতাকুণ্ড, চট্টগ্রাম
সীতাকুণ্ড, চট্টগ্রাম

সীতাকুণ্ডে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফৌজদার হাট বায়েজিদ লিংক রোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ কাজল (৪৫)। পুলিশ শনিবার সকালে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কাজল সম্প্রতি ফৌজদার হাট বায়েজিদ লিংক রোড়ে কোরবানীর গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন,শুক্রবার রাত দেড়টার দিকে র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয় যে, বায়েজিদ লিংক রোড়ে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সোর্স মারফত এমন একটি খবর পেয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ডাকাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। তখন ডাকাতেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, দুটি গুলি, ১৫টি কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তবে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করলে বিস্তারিত জানা যাবে। / নয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ