জেলার খবর

দিনাজপুরে শিশুসন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগে মা আটক

হাকিমপুর উপজেলা, দিনাজপুর
হাকিমপুর উপজেলা, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পল্লীতে মনীষা খাতুন নামে নয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে নিজ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে শনিবার সকালে মা রোজিনা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। রোজিনা খাতুন হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মহসিন আলীর স্ত্রী।

হাকিমপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে খবর আসে, বৈগ্রাম এলাকায় রোজিনা খাতুন নামে এক নারী তার নিজের নয় বছরের সন্তানকে বেদম মারপিট করে অচেতন অবস্থায় ফেলে রেখেছে। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

পুলিশের পক্ষ থেকে পার্শ্ববর্তী উপজেলা থেকে অ্যাম্বুলেন্স সংগ্রহ করে, আশংকাজনক অবস্থায় শিশু মনীষাকে দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ