জেলার খবর

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মনিরামপুর, যশোর
মনিরামপুর, যশোর

স্বামীর পরকীয়া জেরে তিন বছরের মেয়ে কথাকে ঝুলিয়ে মারার পর মা পিয়া মন্ডল (২২) আরেক রশিতে নিজে ঝুলে আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে যশোরের মনিরামপুরের কুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভাড়ায় থাকা বাড়ির রান্নাঘর থেকে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী কলেজ শিক্ষক কণার মন্ডলকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন, মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে পার্শ্ববর্তী উপজেলা অভয়নগর থানার দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়ার সঙ্গে কণার মন্ডলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কণার মন্ডলের পরকীয়া প্রেম নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এসবের মাঝেই জন্ম হয় কন্যা শিশু কথার। সবশেষ ঝগড়া হওয়ায় প্রায় এক মাস আগে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় পিয়া। তখন ভালো হয়ে যাবে এই আশ্বাস দিয়ে স্ত্রীকে আবারও ফিরিয়ে আনে স্বামী কণার মন্ডল।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েকে রশিতে ঝুলিয়ে মারার পর পিয়া আরেক রশিতে আত্মহত্যা করেছেন। স্বামীর পরকীয়া সম্পর্কের কারণে এ ঘটনা ঘটতে পারে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ